বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

খেলাধুলা

বিসিবি বোর্ড ভেঙে আহ্বায়ক কমিটির প্রস্তুতি: নেতৃত্বে কে আসছেন তা নিয়ে তুঙ্গে গুঞ্জন

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বিতর্কিত নির্বাচন ও কমিটির বৈধতা নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আইসিসির সবুজ সংকেত পেলেই বর্তমান বোর্ড ভেঙে দিয়ে ১৩ থেকে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই কমিটির নেতৃত্বে কে থাকছেন, তা নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যদিও কমিটি সরাসরি কাউকে অভিযুক্ত করেনি, তবে প্রতিবেদনে নির্বাচনি প্রক্রিয়ায় অস্বচ্ছতা, অনিয়ম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টার অযাচিত হস্তক্ষেপের দালিলিক প্রমাণ মিলেছে বলে জানা গেছে। কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনি প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করেছে।  তিন ক্যাটাগরিতে ভোটার ও কাউন্সিলরদের বঞ্চিত করার অভিযোগ এবং প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব।  নির্বাচিত হওয়ার সাত মাস পরও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন করতে না পারা এবং জেলা-বিভাগীয় পর্যায়ে খেলা স্থবির হয়ে থাকা।:এনএসসির গঠনতন্ত্র অনুযায়ী অকার্যকর বা অনিয়ম প্রমাণিত কমিটিকে বাতিলের ক্ষমতা রয়েছে সরকারের। আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। দীর্ঘদিন ধরে বোর্ডের অনিয়ম নিয়ে সোচ্চার থাকা তামিমকে ঘিরেই নতুন আশার আলো দেখছেন বঞ্চিত সংগঠকরা। তবে গুঞ্জন রয়েছে বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে নিয়েও, যদিও বর্তমান প্রেক্ষাপটে তামিমের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন আইসিসির কাছে পাঠানো হবে এবং তাদের সাথে আলোচনা করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, নতুন আহ্বায়ক কমিটির রূপরেখা এবং আহ্বায়কের নাম সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত হয়ে আসবে।আহ্বায়ক কমিটির চ্যালেঞ্জ নতুন কমিটির মূল কাজ হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এক্ষেত্রে যারা নির্বাচনে অংশ নিতে চাইবেন (যেমন: রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা বা সিরাজউদ্দীন আলমগীর), তাদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে লড়তে হবে।