খেলাধুলা

 গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

আকতার   নিউজ ডেস্ক

২৮ মার্চ ২০২৬


| ছবি: 

 গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত
 ঢাকা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় আজকের ম্যাচটি মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে
গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও ভারত উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে। আজকের ম্যাচে যারা জয়ী হবে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ১ এপ্রিল প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে। অন্যদিকে, রানার্সআপ দল ৩ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভুটানের বিপক্ষে।
গত ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে সবার নজর কেড়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রোনান সুলিভান। জাতীয় দলের জার্সিতে অভিষেকেই জোড়া গোল করে চমক দেখিয়েছেন এই তরুণ। বিশেষ করে তার দুর্দান্ত ফ্রি-কিক এবং দর্শনীয় হেডের গোল দুটি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
শক্তিশালী অবস্থানে ভারত
ভারতও তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। ভারতের হয়ে ওমাঙ দোদুম জোড়া গোল এবং বিশাল যাদব এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। টানা দুই হারে আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।
আজকের ম্যাচে ড্র হলেও গোল ব্যবধান বা অন্য সমীকরণে গ্রুপসেরা নির্ধারিত হবে। তবে মাঠের লড়াইয়ে জয় দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে দুই দলে