খেলাধুলা

সাফজয়ী যুব ফুটবলারদের অর্থ পুরস্কার ও ‘ক্রীড়াকার্ড’ প্রদান

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার অসামান্য স্বীকৃতির পুরস্কার পেলেন অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের সদস্যরা। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব ফুটবলারদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থ পুরস্কার এবং বিশেষ ‘ক্রীড়াকার্ড’ প্রদান করা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সাফজয়ী এই দলটিকে নিয়ে এটি প্রতিমন্ত্রীর তৃতীয় দফা শুভেচ্ছা বিনিময়। এর আগে দল যখন ঢাকা ফেরে, তখন বিমানবন্দরে এবং পরবর্তীতে হাতিরঝিলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। প্রত্যেক ফুটবলারকে এক লাখ টাকা এবং দলের অফিসিয়ালদের ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।এর আগে বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ফুটবলারদের জন্য আলাদা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল।প্রথমবারের মতো ফুটবলারদের হাতে ‘ক্রীড়াকার্ড’ তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে এখনই তারা মাসিক ভাতার আওতায় না এলেও নির্ধারিত কিছু বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন যে, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই তরুণ ফুটবলারদের তিনি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করবেন।