বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

খেলাধুলা

বিসিবি-তে অস্থিরতা: বোর্ড ভাঙার চেষ্টায় জয় শাহের সাথে লবিংয়ের অভিযোগ আসিফ মাহমুদের

আকতার   নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

বিসিবি-তে অস্থিরতা: বোর্ড ভাঙার চেষ্টায় জয় শাহের সাথে লবিংয়ের অভিযোগ আসিফ মাহমুদেরবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে ঝোড়ো হাওয়া। গত ২৪ ঘণ্টায় চারজনসহ মোট ছয়জন পরিচালক পদত্যাগ করায় চরম অস্থিরতা বিরাজ করছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই পরিস্থিতির মধ্যেই সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিস্ফোরক ফেসবুক পোস্টে দাবি করেছেন, বিসিবি-র বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আইসিসির নিষেধাজ্ঞা এড়াতে একজন ‘স্বনামধন্য ক্রিকেটার’ পর্দার আড়ালে লবিং চালিয়ে যাচ্ছেন।রোববার (৫ এপ্রিল, ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ এসব চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন।গত অক্টোবর মাসে নির্বাচিত হওয়া পরিচালনা পর্ষদ থেকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ জন পরিচালক পদত্যাগ করেছেন। সব মিলিয়ে বোর্ড থেকে এখন পর্যন্ত ৬ জন সদস্য বেরিয়ে যাওয়ায় বিসিবি-র কাঠামো এখন নড়বড়ে। আসিফ মাহমুদের দাবি, বিসিবি-র বর্তমান বোর্ড অবৈধভাবে ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়ায় আইসিসি যাতে কোনো ব্যবস্থা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দেয়, তা নিশ্চিত করতে একজন নামকরা ক্রিকেটার সক্রিয়ভাবে লবিং করছেন। আসিফ আরও দাবি করেন, ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বিসিসিআই সচিব ও আইসিসি ব্যক্তিত্ব জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে পাপনকে অনুরোধ জানান। এর আগেও ওই ক্রিকেটার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে জানান আসিফ।রাসরি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুলেছেন—দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘ফ্যাসিবাদের দোসরদের’ এই তৎপরতার কথা সরকার অবগত কি না। তিনি দেশবাসীকে এই ‘পাঁয়তারা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। উল্লেখ্য যে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ইতিপূর্বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আইসিসি নিষিদ্ধ করেছিল। আসিফ মাহমুদের মতে, বাংলাদেশেও একই পরিস্থিতির সুযোগ নিয়ে লবিং করা হচ্ছে।এদিকে, বিসিবি-র বর্তমান সংকট নিরসনে এবং আইসিসির সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই অচলাবস্থা কাটানো না গেলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।