সারাদেশ

শহীদ জীবন ও রাহুলের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শহীদ হওয়া রমজান আলী জীবন ও আয়মান হোসেন রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে দলটির পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠানহাটি গ্রামে শহীদ রমজান আলী জীবনের বাড়িতে এবং দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি বালুর মাঠ এলাকায় শহীদ আয়মান হোসেন রাহুলের পরিবারের সঙ্গে দেখা করেন দলটির নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী শহীদদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।সহায়তা প্রদানকালে অধ্যাপক মো. রমজান আলী বলেন, "জুলাইয়ের বীর শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। তাদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।"তিনি আরও জানান, এর আগেও প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল। দলটির পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরণের মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা জামায়াতের আমির ইয়াকুত আলী, সেক্রেটারি মুবারকুল্লাহ, দিলালপুর ইউনিয়ন সেক্রেটারি নূরু মিয়া, বলিয়ার্দী ইউনিয়ন সভাপতি আমরুজ্জান মোল্লা এবং শহীদদের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।