রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

মেসির সতীর্থ হতে যাচ্ছেন ক্যাসেমিরো! ইউরোপ ছেড়ে ইন্টার মিয়ামিতে ব্রাজিলিয়ান তারকা?

আকতার   নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

মেসির সতীর্থ হতে যাচ্ছেন ক্যাসেমিরো! ইউরোপ ছেড়ে ইন্টার মিয়ামিতে ব্রাজিলিয়ান তারকা?
ফুটবল বিশ্বে ফের এক মহাতারকা সংযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের ইতি টেনে এবার মার্কিন মুলুকে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। সবকিছু ঠিক থাকলে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সাথে একই ড্রেসিংরুমে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকাকে।
আগামী জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ক্যাসেমিরোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ৩৪ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা এই মিডফিল্ডারকে ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষ এবং সমর্থকরা আপ্রাণ চেষ্টা করলেও, ক্যাসেমিরো নিজের সিদ্ধান্তে অটল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডে নিজের অধ্যায়ের ইতি টানতে চান তিনি। এমনকি ব্রাজিল ও ফ্রান্সের সাম্প্রতিক প্রীতি ম্যাচের পরও তিনি পুনরায় এই ইচ্ছার কথা জানান।
বেশ কিছুদিন ধরেই ক্যাসেমিরোকে দলে ভেড়ানোর জন্য তৎপরতা চালাচ্ছে ইন্টার মিয়ামি। ক্লাব ছাড়তে যাওয়া কিংবদন্তি মিডফিল্ডার সার্জিও বুসকেটসের যোগ্য উত্তরসূরি হিসেবে তাকেই ভাবছে ডেভিড বেকহ্যামের দল। যদিও বুসকেটস এবং ক্যাসেমিরোর খেলার স্টাইল ভিন্ন, তবে মাঝমাঠে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ক্যাসেমিরো যে কোনো দলের জন্য বড় শক্তি।বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইতোমধ্যে ইন্টার মিয়ামি এবং ক্যাসেমিরোর মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। ক্যাসেমিরোর কাছে সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব থাকলেও, তিনি মিয়ামিতে যোগ দিতেই বেশি আগ্রহী। মূলত পরিবারের জীবনযাপনের মান এবং এমএলএস-এর দীর্ঘমেয়াদী পরিকল্পনাই তাকে এই সিদ্ধান্তে উদ্বুদ্ধ করছে। মেসি-ক্যাসেমিরো দ্বৈরথের অবসান
যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে ফুটবল ভক্তরা এক বিরল দৃশ্য দেখার সুযোগ পাবেন। এতদিন স্প্যানিশ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে যারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, সেই মেসি এবং ক্যাসেমিরো এবার খেলবেন একই দলের জার্সিতে। ক্যাসেমিরো ক্যারিয়ারজুড়ে বহুবার মেসিকে আটকানোর গুরুদায়িত্ব পালন করেছেন, এবার সেই মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ মাতাবেন তিনি।