খেলাধুলা

ইতিহাস গড়লেন মোস্তাফিজ: প্রথম বাংলাদেশি হিসেবে 'দ্য হানড্রেডে' বার্মিংহাম ফিনিক্সে

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

ক্রীড়া প্রতিবেদক 

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হানড্রেডে’ দল পেয়ে ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

এবারের নিলামে মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও বেশ আলোচনা ছিল। বিশেষ করে বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করায় তাকে নিয়ে জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে অবিক্রিতই থাকতে হয়েছে এই লেগিকে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মোস্তাফিজুর রহমানের চাহিদা বরাবরই তুঙ্গে। ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক আসরেই বাজিমাত করেছিলেন তিনি। এরপর বিশ্বের প্রায় সব বড় লিগেই নিজের জাত চিনিয়েছেন এই কাটার মাস্টার।

সবশেষ আইপিএল নিলামেও মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যদিও পরবর্তীতে মাঠের বাইরের কিছু বিতর্কিত পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটি তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। তবে সব বিতর্ক ছাপিয়ে ইংল্যান্ডের মাটিতে নতুন এই মিশন মোস্তাফিজের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক হয়ে থাকবে।