বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

খেলাধুলা

তামিমের হাত ধরে বড় পরিবর্তন: বকেয়াসহ বর্ধিত বেতন পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটাররা

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ উভয় বিভাগের পারিশ্রমিক ও ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।বুধবার (৮ এপ্রিল, ২০২৬) বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম এই নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন। তিনি জানান, ক্রিকেটারদের পরিশ্রমের তুলনায় বর্তমান পারিশ্রমিক ছিল অত্যন্ত অপ্রতুল, যা তাকে রীতিমতো বিস্মিত করেছে।ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী:ক্যাটাগরি ‘এ’: ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ হাজার টাকাক্যাটাগরি ‘বি’: ৩০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকাক্যাটাগরি ‘সি’: ২৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা।বেতনের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে (জাতীয় লিগ ও বিসিএল) ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে। আগে প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা ৭০-৭৫ হাজার টাকা পেতেন, এখন থেকে প্রতি ম্যাচের জন্য তারা পাবেন ১ লাখ টাকা।নারী ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি-তে বড় পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবাল বলেন, "একসময় নারী ক্রিকেটাররা ঘরোয়া ম্যাচে মাত্র ১ হাজার থেকে ৫ হাজার টাকা পেতেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" নতুন সিদ্ধান্ত অনুযায়ী:টি-টোয়েন্টি ম্যাচ ফি: ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকাওয়ানডে ম্যাচ ফি: বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার টাকায়লঙ্গার ভার্সন (২, ৩ বা ৪ দিনের ম্যাচ): ম্যাচ ফি এখন ২০ হাজার টাকা।চুক্তিবদ্ধ ৩৫ জন নারী ক্রিকেটারের বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।বোর্ড সভাপতি জানিয়েছেন, এপ্রিল মাস চললেও চলতি বছর ক্রিকেটাররা এখনো বেতন পাননি। তাই নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে। অর্থাৎ, ক্রিকেটাররা জানুয়ারি থেকে বকেয়া বেতনসহ নতুন হারে অর্থ বুঝে পাবেন।"ক্রিকেটারদের কারণেই আজকে আমাদের এই বোর্ড ও কাঠামো দাঁড়িয়ে আছে। তারা যে কষ্ট করেন, তাদের ন্যূনতম সম্মান ও সুযোগ-সুবিধা দেওয়া আমাদের দায়িত্ব। আমি মনে করি আগের পারিশ্রমিক খুবই সামান্য ছিল।"