রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

১০টা থেকে ৪টা: ব্যাংকিং লেনদেনে নতুন সময়ের ঘোষণা

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে খুলছে দেশের সব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। একই সাথে আজ থেকেই ব্যাংকিং লেনদেন ও অফিস কার্যক্রমের সময়সূচি পুনরায় আগের নিয়মিত তফসিলে ফিরে যাচ্ছে।নতুন সূচি অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্যই এই বাড়তি সময় নির্ধারণ করা হয়েছে।এর আগে পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছিল বাংলাদেশ ব্যাংক। রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও গ্রাহকরা লেনদেন করতে পারতেন দুপুর আড়াইটা পর্যন্ত।আজ মঙ্গলবার থেকে সেই বিশেষ সময়সূচি বাতিল হয়ে আগের নিয়মিত সূচি কার্যকর হলো। এর ফলে গ্রাহকরা এখন থেকে বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা ও উত্তোলনসহ যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।ব্যাংক খোলার পাশাপাশি বিমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ থেকে তাদের নিয়মিত অফিস সূচি অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।