বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

আজকের সব খবর

ভাঙ্গায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

ফরিদপুরের ভাঙ্গায় ফোনে ডেকে নিয়ে এক নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিক ও বন্ধুদের বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এই ঘটনায় নাহিদ ইসলাম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সাদ্দাম শেখ (৩০) নামে এক যুবকের সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে সাদ্দাম তাকে দেখা করার কথা বলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি নির্জন মাঠে ডেকে নেন। সেখানে সাদ্দাম ও তার বন্ধু নাহিদ ইসলাম ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় তাদের আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে নাহিদ ইসলামকে গ্রেপ্তার করে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার মূল অভিযুক্ত সাদ্দামসহ বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"