আজকের সব খবর

কাল থেকে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি: শুরু ১০টায়

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

 

কাল থেকে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি: শুরু ১০টায়দেশের শেয়ারবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত টানা লেনদেন চলবে।শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এই নতুন সময়সূচির সিদ্ধান্ত গ্রহণ করেছেসকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:৫৫ মিনিট পর্যন্ত। দুপুর ০১:৫৫ মিনিট থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত।বিনিয়োগকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবং বাজারের স্বাভাবিক গতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। এর আগে লেনদেনের সময় ভিন্ন থাকলেও কাল থেকে স্বাভাবিক এই সময়সূচিতে ফিরছে পুঁজিবাজার।