শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

সোনালি মুরগির দামের নতুন রেকর্ড: সরবরাহ সংকটে বিপর্যস্ত বাজার

আকতার   কুমিল্লা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

 বাজারে তিনদিন কমার পর আবারও সোনালি মুরগির দাম বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ৪৩০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ৪০০-৪২০ টাকায় নেমে এসেছিল।: বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকা  ব্যবসায়ীদের মতে, খামারে মুরগির মৃত্যুহার বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাপকভাবে কমেছে। বিশেষ করে সোনালি মুরগির খামারগুলোতে বার্ড ফ্লু ও দ্রুত তাপমাত্রা পরিবর্তনের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মুরগি মারা যাচ্ছে। জ্বালানি সংকট ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় মুরগির দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় এবং দাম বাড়ার কারণে বাজারে বেচাকেনাও অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) জানিয়েছে, পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও বর্তমান রোগের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বাজারে মুরগির চাহিদার ৩০ শতাংশ আসে এই সোনালি ও লেয়ার জাতের মুরগি থেকে, যা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।