বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আজকের সব খবর

"কৃষকদের স্বস্তি: এখন বিকাশ এজেন্টের কাছেই জমা দেওয়া যাবে মেটালের কিস্তি"।

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

বিকাশ এজেন্ট পয়েন্টেই দেওয়া যাবে মেটাল মোটরসের কৃষিযানের কিস্তিকৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতির কিস্তি পরিশোধ সেবা আরও সহজ ও নিরাপদ করতে বড় উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষি যন্ত্রপাতি পরিবেশক প্রতিষ্ঠান মেটাল মোটরস লিমিটেড। এখন থেকে মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি কৃষকরা তাদের বাড়ির কাছের যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারবেন।সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিকাশের ‘এজেন্ট টু মার্চেন্ট’ (A2M) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে প্রতিষ্ঠানট এই নতুন ব্যবস্থার ফলে কৃষকদের কিস্তি দেওয়ার জন্য দূরবর্তী কোনো ব্যাংকে বা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। সারাদেশে ছড়িয়ে থাকা কয়েক লাখ বিকাশ এজেন্ট পয়েন্টের মাধ্যমে সহজেই কিস্তি পরিশোধ করা যাবে। এই পদ্ধতিতে কৃষকদের দেওয়া টাকা সরাসরি মেটাল মোটরসের অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠপর্যায়ে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং পুরো প্রক্রিয়াটি সময় ও খরচ সাশ্রয়ী হবে।মেটালের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:সাদিদ জামিল (ম্যানেজিং ডিরেক্টর, মেটাল মোটরস)সারাহ জামিল ও সাদ জামিল (ডিরেক্টর, মেটাল মোটরস)মো.মিজানুর রহমান (সিইও, মেটাল মোটরস)আলী আহম্মেদ (চিফ কমার্শিয়াল অফিসার, বিকাশ)মাশরুর চৌধুরী (হেড অব বিজনেস সেলস, বিকাশ)মো. সোমেল রেজা খান (জেনারেল ম্যানেজার, বিজনেস সেলস বিভাগ, বিকাশ)বিকাশের এই ‘ক্যাশ কালেকশন সল্যুশন’ বর্তমানে সিমেন্ট, টেলিকম, ওষুধ ও খাদ্যসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে। মেটাল মোটরসের এই অন্তর্ভুক্তি কৃষি খাতের ডিজিটাল লেনদেন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়াতে সহায়তা করবে।