সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

রেমিট্যান্সে নতুন ইতিহাস: এক মাসেই এলো ৩৩৩ কোটি ডলা

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) তৈরি হয়েছে নতুন এক মাইলফলক। চলতি মার্চ মাসের মাত্র ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।আজ রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মার্চের ২৮ তারিখ পর্যন্ত দেশে ৩.৩৩ বিলিয়ন (৩৩৩ কোটি ২০ লাখ) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।এর আগে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ডটিও ছিল মার্চ মাসেরই, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। চলতি মাসের আয় সেই রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই জোয়ার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।