বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আজকের সব খবর

নেত্রকোনায় বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

আকতার   নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

নেত্রকোনায় বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি নেতা মেহেদী হাসান শফিককে পানিতে চুবিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক মদন উপজেলা বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল নামের এক আওয়ামী লীগ কর্মী ও তার সহযোগীরা এই নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) ভুক্তভোগী মেহেদী হাসান নিজেই বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সোহেলসহ আরও কয়েকজন আওয়ামী লীগ কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বিএনপি নেতার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে।