বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আজকের সব খবর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্তমধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া অস্থিরতার মাঝে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক সূত্রে জানা গেছে, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য জরুরিভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) এই ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দুটি পৃথক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই জ্বালানি সংগ্রহ করা হবে।প্রতিষ্ঠানটি থেকে ১ লাখ মেট্রিক টন EN590 (10 PPM) মানের ডিজেল কেনা হবে।এই প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন EN590 EURO-5 (10 PPM) মানের ডিজেল আমদানি করা হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই আগাম পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের যেকোনো বড় ধরনের ওঠানামা বা সরবরাহ সংকটের প্রভাব থেকে দেশের অভ্যন্তরীণ বাজার সুরক্ষিত থাকবে।