রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি: মাদারীপুরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাদারীপুরের শিবচরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে সেখানে একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য শিষ্টাচারবহির্ভূত এবং কোনোভাবেই কাম্য নয়। বক্তারা অবিলম্বে তাকে এই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।এ সময় যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশেদ প্রধান প্রধানমন্ত্রীসহ দলের নেতৃত্বের কাছে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদী কর্মসূচি ও আন্দোলন অব্যাহত থাকবে।বিক্ষোভ-সমাবেশে অন্যান্যের মধ্যে শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।