আজকের সব খবর

ব্যাংকিং খাতে চরম অস্থিরতা: ২০২৫ শেষে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা

আকতার   ঢাকা

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের শীর্ষ ২০ জন ঋণ খেলাপির একটি তালিকাও সংসদে উপস্থাপন করেন। তবে তিনি উল্লেখ করেন যে, এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ের জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান গ্রহণ করেছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন:বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ত্বরান্বিত করা হচ্ছে।ঋণ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।যারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছেন না, তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও অন্যান্য নাগরিক সুবিধা সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।