বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

আজকের সব খবর

ইডিএফ তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) দ্বিগুণ করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই। আজ সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ব্যবসায়ী নেতারা এই প্রস্তাবসহ একগুচ্ছ দাবি তুলে ধরেন।এফবিসিসিআই প্রতিনিধিদল বর্তমানে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যবসায়ীদের টিকে থাকতে বেশ কিছু নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে:একক ঋণসীমা (সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট) বর্তমানের ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।: বিনিয়োগ সচল রাখতে ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের জন্য ঋণ পুনঃতফশিলের সময়সীমা ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার সুপারিশ করা হয়েছে।আমদানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত করা এবং এলসি (LC) খোলার প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে।বৈঠকে লিখিত প্রস্তাবে এফবিসিসিআই জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় দেশীয় শিল্প ও রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় তাদের অন্যান্য উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো:ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া। ২. বিশেষ শিল্প খাতের ব্যাংকিং সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। ৩. ক্ষুদ্র এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য জামানতহীন ঋণ এবং বিশেষ হেল্পডেস্ক চালুর প্রস্তাব। ৪. নবায়নযোগ্য জ্বালানি: জ্বালানি ব্যয় কমাতে সোলারসহ গ্রিন ফাইন্যান্সিংয়ে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা। এফবিসিসিআই নেতারা ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া উদ্যোক্তাদের পুনর্বাসনে নীতিগত সহায়তার আহ্বান জানান। এছাড়া রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাবও দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক এসব প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দিয়েছে।