সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের সব খবর

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১১৭

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১১৭রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। সবশেষ তথ্যানুযায়ী, বুধবার (১ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।এর আগে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) হামের একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালের শিশু বিভাগে মোট ১১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ২২ জন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা। তবে আশার কথা হলো, গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স ১ বছরের নিচে। মূলত ৫ থেকে ১২ মাস বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে পড়ছে।

বিশেষজ্ঞরা শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।