আজকের সব খবর

সেতাবগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত উদ্ধারকাজ চলছে

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

সেতাবগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত উদ্ধারকাজ চলছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় থেকে সান্তাহারগামী 'দোলনচাঁপা এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইন সচল থাকায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় 'গ' নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেনটি স্টেশনেই আটকা পড়ে।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, ১ নম্বর লাইনে দুর্ঘটনা ঘটলেও ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা 'একতা এক্সপ্রেস' সঠিক সময়ে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগিটি সেতাবগঞ্জ স্টেশনে রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই সান্তাহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।