রাজনীতি

আওয়ামী লীগ সরকার গোঁজামিল দিয়ে রাজস্ব আয় দেখাতো: ড. তিতুমীর

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

আওয়ামী লীগ সরকার গোঁজামিল দিয়ে রাজস্ব আয় দেখাতো: ড. তিতুমীর
রাজস্ব আয় বাড়িয়ে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকার কাগজে-কলমে রাজস্ব আয়ের হিসাব বাড়িয়ে দেখালেও বাস্তবে তার কোনো অস্তিত্ব ছিল না।
রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, "বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে—এটা নতুন করে বলার কিছু নেই। আমরা একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি।" তিনি দাবি করেন, আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমে যাচাই করলে বিগত সরকারের রাজস্ব আয়ের অসঙ্গতিগুলো স্পষ্ট ধরা পড়বে। একদিকে লুটপাট ও গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হার তলানিতে রাখা হয়েছে, অন্যদিকে কাগজে-কলমে অবাস্তব আয় দেখানো হয়েছে।ড. তিতুমীর উল্লেখ করেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে ৭ শতাংশেরও নিচে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। পশ্চিম এশিয়া ও ইরানকেন্দ্রিক সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংঘাত এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি জানান, অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানোর যে প্রবণতা ছিল, তা সংশোধনে কাজ শুরু হয়েছে।অর্থনৈতিক পুনরুদ্ধারের কৌশল হিসেবে তিনি ডিজিটাল সংস্কার ও অটোমেশনের ওপর জোর দেন। তার মতে:আইবাস প্লাস প্লাস সিস্টেম শক্তিশালী করে কর ফাঁকি রোধ করা হবে।বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ ঋণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।করহার না বাড়িয়ে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে।২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।দেশে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি জোরদার করেছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের জন্যও বিশেষ সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান।উপদেষ্টা আশা প্রকাশ করেন, এনবিআরের ভ্যাট, শুল্ক ও আয়কর—এই তিন খাতে আগামী তিন মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি রাজস্ব আদায় হবে।