রাজনীতি

নতুন ছাত্রসংগঠনকে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের শুভেচ্ছা

আকতার   ঢাকা

২৬ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 


নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি)  নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেসবুক পোস্টে লিখেন,  কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভেন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার ছিল।
তিনি লিখেন, নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য শুভকামনা। আশা করি, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।