রাজনীতি

নববর্ষে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান মির্জা ফখরুলের

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মির্জা ফখরুল নববর্ষকে ‘সংহতির প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেছেন, নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা ও জীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনায় সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। তিনি গত বছরের নানা ঘটনা ও অভিঘাত কাটিয়ে দেশের শান্তি, স্বস্তি ও পারস্পরিক সহাবস্থান ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখ মানুষে মানুষে বিভাজন দূর করে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হবে, যেখানে ধনী-গরিব বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে। বাণীর শেষাংশে তিনি নতুন বছরের প্রথম দিনের আলোয় দেশবাসীর ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।