মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢলই তার জনপ্রিয়তার প্রমাণ: অ্যাটর্নি জেনারেল

আকতার   নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, গত ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এ দেশে তার জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী ছিল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী।রোববার (৫ এপ্রিল, ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত এই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নেতৃত্বে সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।: অ্যাটর্নি জেনারেল বলেন, “গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে দেশনেত্রী আমাদের মাঝে নেই। আমরা জিয়ারত শেষে দোয়া করেছি যেন রাষ্ট্রনায়ক তারেক রহমান ভবিষ্যতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন।” এসময় মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য। রাষ্ট্রের নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভা স্বতন্ত্রভাবে কাজ করতে পারলেই গণতন্ত্র সুসংহত হবে।বিগত তিনটি নির্বাচনে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হবে।তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত বিচার বিভাগে নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ দেখা যায়নি, যা একটি সুস্থ গণতন্ত্রের জন্য ইতিবাচক লক্ষণ।অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আইনাঙ্গনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবারা উপস্থিত ছিলেন।