রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের ৭ দফা দাবি

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের ৭ দফা দাবি জুলাই সনদ কোনো প্রকার সংশোধন বা কাটছাঁট না করে অবিলম্বে হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক এক সেমিনারে এই ৭ দফা দাবি উত্থাপন করা হয়। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপনকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এসব দাবি তুলে ধরেন। জুলাই সনদের কোনো অংশ পরিবর্তন, পরিমার্জন বা দলীয় ব্যাখ্যায় খণ্ডিত না করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।  সনদের খসড়া প্রণয়নকালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতগুলো গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে আইনিভাবে অকার্যকর ঘোষণা করতে হবে।  নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্রুত দ্বিতীয় শপথ গ্রহণ করতে হবে এবং ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোটে পাস হওয়া কোনো প্রস্তাব বাতিল বা পরিবর্তনের অপচেষ্টা বন্ধ করতে হবে।সংস্কার প্রক্রিয়া যেন দলীয় সিদ্ধান্তে বন্দি না হয়, সেজন্য প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। খসড়া প্রস্তাব নিয়ে জনসম্মুখে উন্মুক্ত আলোচনা ও নাগরিক সমাজের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। ৬.  নির্বাচন কমিশন, দুদক, পিএসসি এবং মহাহিসাব-নিরীক্ষকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে কার্যকরভাবে স্বাধীন করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় দলীয় হস্তক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে, গণভোটের রায়ের ভিত্তিতে তা যেন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়—এমন আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং ডাকসুর ভিপি আবু সাদিক।বক্তারা বলেন, জনরায়ের প্রতিফলন ঘটাতে জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। যেকোনো ধরনের কালক্ষেপণ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।