রাজনীতি

সরকারি খাতে ৫ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

আকতার   নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

সরকারি খাতে ৫ লাখ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি খাতে শূন্যপদ পূরণের লক্ষ্যে ৫ লাখ নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।প্রধানমন্ত্রী জানান, সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিনের শূন্যতা পূরণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্যপদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ক্রীড়াবিদদের কল্যাণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হচ্ছে, যার মধ্যে প্রথম ধাপে ইতিমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।"পাশাপাশি যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সরকার মাঠ তৈরির ওপর জোর দিচ্ছে। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে।আইসিটি ও উচ্চশিক্ষার প্রসারে সরকার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে:হাইটেক/সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশে পেপালের কার্যক্রম শুরু করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।জাপানগামী শিক্ষার্থীদের জন্য ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। আগে এই ঋণসীমা ৩ লাখ টাকা থাকলেও তা বাড়িয়ে এখন ১০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ভিসাপ্রাপ্তির আগেই 'সার্টিফিকেট অব ইলিজিবেলিটি'-এর ভিত্তিতে এই ঋণ পাওয়া এখন আরও সহজ হবে।দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে এই নিয়োগ প্রক্রিয়া এবং যুগোপযোগী নীতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।