বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

রাজনীতি

বিএনপিকে সতর্ক করে মামুনুল হক: রাজপথেই মোকাবিলা হবে

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বর্তমান সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন, সরকার এখন শেখ হাসিনার ‘ভূতে’ আক্রান্ত। শেখ হাসিনার মতো বর্তমান সরকারও জনগণকে অপমান ও তুচ্ছতাচ্ছিল্য করার নীতি গ্রহণ করেছে, যা তাদের জন্য বিপদজনক হতে পারে।রাজধানীতে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। মামুনুল হক স্পষ্ট করেন যে, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বিএনপিকেও হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইতিহাসের শিক্ষা থেকে শিক্ষা না নিলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে।তিনি অভিযোগ করেন, সংসদে জনপ্রতিনিধিদের মাস্টার সাজানো বা জনগণকে মূর্খ সাব্যস্ত করার প্রবণতা চরম দাম্ভিকতার পরিচয়। ক্ষমতার দাপটে জনগণকে ছোট করে দেখার পরিণাম ভয়াবহ হয় বলে তিনি সতর্ক করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এটিই বিএনপির প্রতি তাদের ‘শেষ শুভকামনা’। এরপর থেকে যেকোনো মতবিরোধের ফয়সালা হবে রাজপথে আন্দোলনের মাধ্যমে।