মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসকে

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (শুক্রবার) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা এই প্রবীণ নেতার শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে।