বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

রাজনীতি

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে জাইমা

আকতার   ঢাকা

২৮ জানুয়ারী ২০২৫


| ছবি: 

ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও দাওয়াত করা হয়েছে।

মির্জা ফখরুল ও আমীর খসরুর ২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। আর যুক্তরাজ্য থেকে তারেক রহমান কি যাচ্ছেন আমেরিকায়, সেই প্রশ্ন এখন?

বিএনপি সূত্রে আরও জানা গেছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন না তারেক রহমান। মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার  বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। তাই নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে।

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের উপস্থিত থাকার কথা বলা হচ্ছে অনুষ্ঠানে।

সব ঠিক থাকলে  বৈশ্বিক কোনো আয়োজনে এটিই হবে জাইমা রহমানের প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপিসংশ্লিষ্টরা। তবে, কেউ মুখ খুলতে রাজি নন। এছাড়া, যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতির বিষয়টিও জড়িত।

অনুষ্ঠানটিতে জাইমা রহমানের যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ নিশ্চিত করেন, তিনি ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দেবেন। রহস্য রেখে তিনি বলেছেন, অপেক্ষা করেন।