রাজনীতি

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আকতার   ঢাকা

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সস্ত্রীক এই ধর্মীয় সফর শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।সোমবার (৩০ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় সকালে তিনি সেখানে পৌঁছান। জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসীদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স’-এর জেদ্দা শাখার নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন প্রবাসী সমর্থকরা।এর আগে গত রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন নাহিদ ইসলাম। ঢাকা ত্যাগের প্রাক্কালে তিনি ব্যক্তিগত এই সফরের সফল সমাপ্তি এবং নিজের ও পরিবারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সফরসূচি অনুযায়ী, ওমরাহর আনুষ্ঠানিকতা পালন শেষে ৪ এপ্রিল তিনি পুনরায় কর্মস্থলে যোগ দিতে বাংলাদেশে ফিরে আসবেন।