রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

আকতার   ঢাকা

২৮ জানুয়ারী ২০২৫


| ছবি: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন  ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন, ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।