রাজনীতি

'জান দেবো, জুলাই দেবো না' স্লোগানে বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে 'বাংলাদেশ আজাদ পার্টি' (বিএপি)। ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে ধারণ করে ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে দলটি।রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়।বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। দলটির মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। দলটি জানিয়েছে, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের এই রাজনৈতিক পথচলা।বিএপি তাদের ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একগুচ্ছ বৈপ্লবিক প্রস্তাব পেশ করেছে:১৯৭২ সালের সংবিধান সংস্কার করে গণমুখী সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব। ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়া এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা। সুদমুক্ত ও অংশীদারত্বভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা: স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং অতীতের সকল গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বক্তারা বলেন, একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আজাদ পার্টি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।