রাজনীতি

সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা বাদে বাকি সব স্বতন্ত্র এমপি বিএনপির জোটে

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা বাদে বাকি সব স্বতন্ত্র এমপি বিএনপির জোটেত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ৬ জন সংসদ সদস্য বিএনপির নেতৃত্বাধীন জোটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্যতিক্রম হিসেবে থাকছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা; তিনি সংরক্ষিত নারী আসনে বিএনপির জোটে থাকছেন না।বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।ইসি সচিবের তথ্যমতে, সংরক্ষিত নারী আসনে প্রধান দুটি মেরুকরণ তৈরি হয়েছে: বিএনপির সঙ্গে থাকছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এছাড়া জয়ী ৭ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৬ জনই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিকপার্টি (এনসিপি) পৃথক একটি জোট গঠন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা জোটে না থেকে স্বতন্ত্র অবস্থানে থাকবেন।
আইন অনুযায়ী, সংসদের মোট আসনেরুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। বর্তমান ফলাফল অনুযায়ী:
বিএনপি জোট: পেতে পারে ৩৬টি আসন।
জামায়াত জোট: পেতে পারে ১২টি আসন।
 বাকি ২টি আসন অন্যদের ভাগে যেতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। বর্তমানে সংসদে বিএনপির প্রতিনিধি সংখ্যা ২০৮ জন (চেয়ারম্যান তারেক রহমান একটি আসন ছেড়ে দেওয়ার পর)। এছাড়া জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি এবং অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।
১. রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২) - জোটে নেই
২. লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩) - বিএনপি জোটে
৩. শেখ মজিবুর রহমান (কিশোরগঞ্জ-৫) - বিএনপি জোটে
৪. আব্দুল হান্নান (চাঁদপুর-৪) - বিএনপি জোটে
৫. আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭) - বিএনপি জোটে
৬. সালমান ওমর (ময়মনসিংহ-১) - বিএনপি জোটে
৭. এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫) - বিএনপি জোটে
ইসি সচিব জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আগামী ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ভোটের চূড়ান্ত তারিখ ও তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।