রাজনীতি

জ্বালানি সংকট না থাকলে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: প্রশ্ন জামায়াত আমিরের

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার সরকারি দাবির বিপরীতে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানতে চেয়েছেন, যদি জ্বালানি সংকট না-ই থাকে, তবে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন হচ্ছে?

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর ‘জেলা আমির সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।: ডা. শফিকুর রহমান বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হওয়াটা স্বাভাবিক। এই পরিস্থিতি মোকাবিলায় সংসদ ও সংসদের বাইরে সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু সরকার তা করেনি। বরং সরকার বলছে দেশে তেলের কোনো সংকট নেই, কিছু মানুষ তেল মজুত করে চোরাই পথে বিক্রি করছে।’সরকারের এমন বক্তব্যকে ‘ব্যর্থতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ বডি গঠনের যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব দেশবাসী ভোগ করছে। তিনি অতীতের চেয়ে আগামীর ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন।জামায়াত আমির অভিযোগ করেন, যেদিন থেকে জনগণের রায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।