মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানপহেলা বৈশাখের সকালে কৃষকদের জন্য এক ঐতিহাসিক দিন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম ও প্রি-পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ১৫ জন কৃষকের হাতে নিজ হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আরও নয়টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সচিব রফিকুল ই মোহামেদ। এছাড়াও কার্ড পাওয়ার অনুভূতির কথা ব্যক্ত করেন উপস্থিত কৃষক ও কৃষাণীরা।প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের আওতায় সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনাসহ ভর্তুকি, ঋণ, বীজ, সার ও কৃষি উপকরণসহ মোট ১০ ধরনের সরকারি সুবিধা সরাসরি পাবেন। কৃষি সহায়তায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রকৃত কৃষকের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। আধুনিক এই কৃষি কার্ড চালুর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে প্রধানমন্ত্রী শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলারও উদ্বোধন করেন। আজকের এই আয়োজনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।