বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

রাজনীতি

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দীর্ঘ বিরতির পর স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সূত্র মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রমজান পরবর্তী রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।প্রায় তিন মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে ঘিরে দলের ভেতরে ও বাইরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে দলের পরবর্তী কৌশল কী হবে, তা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।