রাজনীতি

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আকতার   ঢাকা

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক 

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভকামনা জানান। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে বর্তমানে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।