বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

বিনোদন

৩০ সেকেন্ডের ভিডিওতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পরীমনি

আকতার   নিউজ ডেস্ক

১১ এপ্রিল ২০২৬


| ছবি: 

দীর্ঘ বিরতি ভেঙে আবারও আলোচনায় ফিরে এলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করা মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দিয়ে নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছেন তিনি।ফেসবুকে ভিডিওটি পোস্ট করার পর থেকেই এটি ভাইরাল হতে শুরু করে। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে ভিডিওটি প্রায় ১৩ লাখ ভিউ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এতে ৪১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যা প্রমাণ করে পরীমনির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। ভিডিওটিতে পরীমনিকে সুইমিংপুলে সুইমওয়্যারে দেখা গেছে। তার এই সাহসী লুক ও সাবলীল উপস্থাপনা ভক্তদের নজর কেড়েছে। প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ সম্বোধন করে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন। আগুনের ইমোজিতে ভরে গেছে অভিনেত্রীর কমেন্ট বক্স।তবে প্রতিটি বড় তারকাদের মতো পরীমনির এই ভিডিওটিও বিতর্কের মুখে পড়েছে। ভিডিওর পোশাক ও উপস্থাপনা নিয়ে কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করলে, তাদের কড়া জবাব দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন এই অভিনেত্রী।২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজের পর থেকে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিতে দেখা গেছে তাকে। তবে আবারও পুরোদমে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই তারকা। তাকে সর্বশেষ কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায় দেখা গেছে। খুব শীঘ্রই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে তাকে দেখা যাবে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’।