বিনোদন

জুলাইয়ের তথ্যচিত্র নির্মাতাদের ওপর হামলা: ফুঁসছে সাংস্কৃতিক অঙ্গন, রাজপথে 

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

জুলাইয়ের তথ্যচিত্র নির্মাতাদের ওপর হামলা: ফুঁসছে সাংস্কৃতিক অঙ্গন, রাজপথে 
রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাতাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়েছে দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সংস্কৃতিকর্মীরা।গত সোমবার সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রাঙ্গণে সাতজন নির্মাতা ও সংস্কৃতিকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— আব্দুর রহমান, গোলাপ শাহ, মোশফিকুর রহমান, রিয়াদুল হাসান, মাহবুব হোসেন, মিনহাজুর রহমান ও নাসিফ আমিন।ভুক্তভোগী নির্মাতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের বকেয়া বিল পরিশোধের বিষয়ে কথা বলতে গেলে তাদের কাছে অনৈতিকভাবে ‘পার্সেন্টেজ’ দাবি করা হয়। এতে আপত্তি জানানোতেই পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’। বক্তারা বলেন, "জুলাইয়ের বিপ্লবকে যারা ক্যামেরায় বন্দি করেছেন, তাদের ওপর এই আঘাত মুক্তচিন্তা ও সৃজনশীলতার ওপর আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।"
এছাড়া ‘দৃশ্যমাধ্যম সমাজ’, ‘কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ’, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও সাহিত্য সংসদ পৃথক বিবৃতিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ ৫ দফা দাবি উত্থাপন করেছে।ঘটনার পর অভিযুক্ত চিত্রগ্রাহক মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগীরা রমনা মডেল থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সকল দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।আন্দোলনরত সংস্কৃতিকর্মীদের মতে, জুলাই যোদ্ধাদের ওপর এই হামলা জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার শামিল। তারা অনতিবিলম্বে সকল অপরাধীকে বিচারের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন।