বিনোদন

জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যালে হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যালে হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননাকিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে তার স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর সমাপনী আয়োজনে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ‘বাংলা থিয়েটার’। উৎসবের শেষ দিনে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ূন ফরীদি তার ক্যাম্পাসের নাট্যচর্চার মাধ্যমেই অভিনয়ের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। নিজ ক্যাম্পাসে তার এই মরণোত্তর স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।হুমায়ূন ফরীদির পাশাপাশি শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন নাহার পুতুল ও অবন্তী সিঁথি। এছাড়া উদীয়মান তারকা হিসেবে অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয় এবং শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পান মেহরাব সিফার। উৎসবের সমাপনী দিনে বিভিন্ন চলচ্চিত্রকে পুরস্কার প্রদান করা হয়:: খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চা’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’।আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ’, ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ এবং দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক’।তিন দিনব্যাপী এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা সভা, যেখানে শিল্প ও চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।