বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

বিনোদন

রিয়েল লিঙ্ক মাল্টিমিডিয়ার মিউজিক অ্যাওয়ার্ডে তারকাদের মেলা

আকতার   ঢাকা

২১ জানুয়ারী ২০২৫


| ছবি: 

 ঢাকা ক্লাবে বাংলাদেশ মিউজিক  অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সংগীতবিষয়ক প্রতিষ্ঠান রিয়েল লিঙ্ক মাল্টিমিডিয়া আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাওয়ার বাই স্পন্সর হিসেবে ছিল মিরর লাইফস্টাইল ম্যাগাজিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

এই আয়োজনে বাংলাদেশের সংগীত ও মিডিয়া জগতের অনেক তারকার সমাগম ঘটে। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। তাদের মধ্য ছিলেন- লুনা খান, তানজিন তিশা, আশনা হাবিব ভাবনা, লিজা, লুইপা, ডিজে সোনিকা ও বারিশ হক।

বাংলাদেশের সংগীতশিল্পের প্রেক্ষাপটে এই আয়োজন শিল্পী, প্রযোজক এবং শিল্প পেশাদারদের প্রতিভা এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠানে সম্মানা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। যেখানে দেশের শোবিজ তারকা অংশ নেন।