বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

বিনোদন

"তিন ভাষায় তুখোড় অভিনয়: বলিউডে আরিফিন শুভর সাফল্যের অজানা গল্প"

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে ভারতে হইচই ফেলে দিয়েছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই সিরিজটি প্ল্যাটফর্মটির ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করছে। বলিউডের নির্মাতা সৌমিক সেন পরিচালিত এই সিরিজে ‘জিমি রয়’ চরিত্রে শুভর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।আরিফিন শুভ জানান, আন্তর্জাতিক প্রজেক্টে কাজ পাওয়ার প্রক্রিয়াটি ছিল বেশ দীর্ঘ ও চ্যালেঞ্জিং। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার মাধ্যমে এই সুযোগটি আসার পর তাকে পাড়ি দিতে হয় কঠিন অডিশন পর্ব। প্রায় দেড় থেকে দুই বছর ধরে একাধিক ভিডিও অডিশন পাঠানোর পর অবশেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন তিনি। তার ভাষ্যমতে, একই চরিত্রের জন্য ভারতের অনেক অভিনেতাও অডিশন দিয়েছিলেন।এই সিরিজে অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। শুভ জানান, প্রথমবারের মতো তাকে বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় দীর্ঘ সংলাপে অভিনয় করতে হয়েছে। বিশেষ করে হিন্দি ও উর্দু ভাষার উচ্চারণ নিখুঁত করতে তিনি প্রশিক্ষকের সহায়তা নিয়েছেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও প্রস্তুতির কারণেই পর্দায় তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছেন। ‘জ্যাজ সিটি’-র গল্প ও চিত্রনাট্য করেছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা সৌমিক সেন। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে।