বিনোদন

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ।

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গসহ পুরো উপমহাদেশে। এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করে নিজের শৈশবের স্মৃতিচারণ করেছেন খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানান, তার মা ছিলেন আশা ভোঁসলের একজন ‘পাগল ভক্ত’।আশা ভোঁসলের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে প্রসেনজিৎ বলেন, “আশাজির সঙ্গে আমার অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আমার প্রযোজিত ‘পুরুষোত্তম’ ছবিতে আরডি বর্মণ সুর করেছিলেন এবং সেই ছবির জন্য আশাজি গান গাইতে এসেছিলেন। এটি আমার কাছে স্বপ্নের মতো ছিল।” তিনি আরও বলেন, “আশাজির কণ্ঠের যে আলাদা প্যাটার্ন ছিল, তা ভারতবর্ষের সঙ্গীতজগতে এক নতুন দিকের সূচনা করেছিল। বিভিন্ন ভাষায় তিনি যে গানের সম্ভার রেখে গেছেন, তা চিরকাল মানুষের হৃদয়ে থেকে যাবে।” প্রসেনজিৎ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, “আমার মা ছিলেন আশাজির বড় ভক্ত। ছোটবেলা থেকেই বাড়িতে তার গান শুনতাম, সেই স্মৃতিগুলোই এখন বারবার মনে পড়ছে।” প্রসেনজিতের অভিনয় করা ‘আপন পর’, ‘অমরসঙ্গী’ ও ‘আশা ও ভালোবাসা’-র মতো জনপ্রিয় সিনেমাগুলোতে আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া গানগুলো আজও দর্শকদের কাছে অম্লান।: গত রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শিল্পীর বিদায়ে শোকাহত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ সংস্কৃতি অঙ্গনের মানুষ।