বিনোদন

চার দশকের সুরেলা যাত্রা থমকে গেল: শ্রবণশক্তি হারিয়ে নীরব অলকা ইয়াগনিক

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

চার দশকের সুরেলা যাত্রা থমকে গেল: শ্রবণশক্তি হারিয়ে নীরব অলকা ইয়াগনিক
বলিউড প্লেব্যাক জগতের একচ্ছত্র অধিপতি, যার কণ্ঠের জাদুতে মুগ্ধ ছিল কোটি প্রাণ, সেই কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক এখন সুরের ভুবন থেকে দূরে। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে হাজারো সুপারহিট গান উপহার দিলেও এক বিরল অসুস্থতা কেড়ে নিয়েছে তার শোনার ক্ষমতা। বর্তমানে গানে ফেরা তো দূর, নীরবতা পালনই তার নিত্যসঙ্গ২০২৪ সালে অলকা ইয়াগনিক নিজেই এক বিবৃতির মাধ্যমে তার অসুস্থতার কথা জানান। তিনি জানান, একটি ভাইরাল সংক্রমণের কারণে 'সেন্সরি নিউরাল হেয়ারিং লস' নামক বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন তিনি। এর ফলে তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করেই গান শোনা এবং গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলা তার দীর্ঘ সংগীত জীবনে এক অপূরণীয় ধাক্কা হিসেবে এসেছে।অসুস্থতার শুরুর সেই মুহূর্তটি স্মরণ করে অলকা জানান, একদিন বিমান থেকে নামার সময় আচমকাই তিনি অনুভব করেন যে কিছুই শুনতে পাচ্ছেন না। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে তার শ্রবণেন্দ্রিয় অকেজো হয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, "শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। গীতিকার ও সুরকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পেলেও বর্তমান পরিস্থিতিতে আমার পক্ষে গান গাওয়া সম্ভব নয়।"নিজের এই কঠিন সময় থেকে শিক্ষা নিয়ে ভক্তদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই গায়িকা। তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। শ্রবণশক্তির যত্ন নেওয়ার বিষয়ে তিনি এখন প্রতিনিয়ত সবাইকে সতর্ক করছেন।
অলকা ইয়াগনিকের এই অসুস্থতার খবরে শোকাতুর পুরো বলিউড পাড়া। তার দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ শিল্পীর জন্মদিনে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভক্তদের প্রত্যাশা—সব বাধা কাটিয়ে অলকা আবারও তার সেই চেনা কণ্ঠে ফিরবেন এবং সুরের মূর্ছনায় ভাসাবেন বিশ্বকে।