বিনোদন

বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’-এর জয়জয়কার: ৪ দিনেই কোটির ক্লাব স্পর্শ

আকতার   নিউজ ডেস্ক

২৬ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিনোদন ডেস্ক

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। ট্রেনের ভেতরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি কেবল দর্শকদের প্রশংসাই কুড়াচ্ছে না, বরং বক্স অফিসেও রীতিমতো ঝড় তুলেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির মাত্র ৪ দিনেই সিনেমাটি ১ কোটি টাকারও বেশি মূল্যের টিকিট বিক্রি করেছে। আয়ের হিসাব বিশ্লেষণে দেখা যায়:

  • স্টার সিনেপ্লেক্স: রাজধানীর সবগুলো শাখা মিলিয়ে ৪ দিনে মোট আয় করেছে ৮৫ লাখ টাকা

  • ব্লকবাস্টার সিনেমাস: যমুনা ফিউচার পার্কের এই মাল্টিপ্লেক্সে আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ ৩ হাজার টাকা

মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে খাতা খুললেও দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ২২.২৬ লাখ টাকায়। তৃতীয় দিনে আয়ের পরিমাণ আরও বেড়ে ২৮.৮৯ লাখ টাকা স্পর্শ করে। দর্শকদের উপচে পড়া ভিড় সিনেমা হলের মালিকদের মুখেও হাসি ফুটিয়েছে

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। একটি ট্রেনযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ এর শক্তিশালী অভিনয়শিল্পীবৃন্দ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন

সিনেমাসংশ্লিষ্টরা আশা করছেন, যেভাবে দর্শকদের সাড়া মিলছে, তাতে করে ‘বনলতা এক্সপ্রেস’ সামনের দিনগুলোতে আরও বড় রেকর্ড গড়বে।