বিনোদন

রণবীর সিংয়ের ভয়ে চরিত্র ফিরিয়েছিলেন অনেক তারকা, শেষ পর্যন্ত বাজিমাত করলেন অক্ষয় খান্না

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

২০২৫ সালে বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘ধুরন্ধর’-এ ‘রেহমান ডাকায়েত’ চরিত্রে অক্ষয় খান্নার অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে সম্প্রতি কাস্টিং পরিচালক মুকেশ ছাবড়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এক অজানা তথ্য—সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের দুইজন ও দক্ষিণের একজন শীর্ষ তারকা।

কেন চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন তারকারা? মুকেশ ছাবড়া জানান, ওই অভিনেতাদের মূল আপত্তি ছিল রণবীর সিংকে নিয়ে। সিনেমাটি মূলত রণবীর সিংয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হওয়ায়, তারা রণবীরের বিপরীতে নিজের অবস্থান বা চরিত্রটি নিয়ে সংশয়ে ছিলেন। তাদের ধারণা ছিল, রণবীরের উপস্থিতিতে তাদের চরিত্রটি খুব একটা গুরুত্ব পাবে না।নির্মাতা আদিত্য ধর এই নেতিবাচকতাকে গুরুত্ব না দিয়ে অক্ষয় খান্নার সঙ্গে যোগাযোগ করেন। গল্পের গভীরতা ও চরিত্রের গুরুত্ব বুঝতে পেরে অক্ষয় খান্না কোনো রকম দ্বিধা ছাড়াই সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন। মুকেশ ছাবড়া জানান, অক্ষয় প্রায় চার ঘণ্টা ধৈর্য ধরে পুরো স্ক্রিপ্ট শোনেন এবং পরদিন সকালেই অভিনয়ের জন্য সম্মতি জানান।সিনেমাটিতে আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপালের মতো তারকারা অভিনয় করলেও, অক্ষয় খান্নার এই চরিত্রটি ছিল সিনেমার অন্যতম আকর্ষণ। বর্তমানে অক্ষয় খান্না তার পরবর্তী সিনেমা ‘ইক্কা’ নিয়ে কাজ করছেন।