বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

বিনোদন

ভক্তদের প্রতি অপু বিশ্বাসের বিশেষ অনুরোধ: ‘আমাদের পরিচয় আমাদের কাজে’"

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

ভক্তদের সংযত থাকার আহ্বান অপু বিশ্বাসের: ‘কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থাকুন’ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন প্রায় দুই শতাধিক সিনেমা। বর্তমানে বড়পর্দায় আগের মতো নিয়মিত না হলেও বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে ভক্তদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন এই তারকা।গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া সেই পোস্টে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের সাফল্য ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অনুরোধও জানিয়েছেন।ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, তার ভক্তদের বিশেষত্ব শুধু সংখ্যায় নয়, বরং তাদের শিক্ষা ও মার্জিত আচরণে। তিনি অনুরোধ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক তর্ক-বিতর্ক বা কাদা ছোড়াছুড়ি থেকে যেন তারা দূরে থাকেন। তার ভাষায়, "যারা নিজেদের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে।" ### পরিবার ও জয়কে নিয়ে আবেগঘন বার্তা পরিবারকে নিজের সবচেয়ে বড় গর্ব উল্লেখ করে অপু বলেন, প্রয়োজন অনুযায়ী তিনি নিজেই তার পরিবারকে সবার সামনে এনেছেন, এখন আর নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। পোস্টে নিজের ছেলে আব্রাহাম খান জয়–এর কথা উল্লেখ করে তিনি বলেন, ভক্তরা যেভাবে তাকে ভালোবাসায় আগলে রেখেছেন, ঠিক তেমনি জয়কেও যেন স্নেহ-মমতায় আগলে রাখেন।সবশেষে ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, তারা কোনো বিতর্কে নয়, বরং ভালোবাসা ও কাজের গৌরবেই বিশ্বাসী। ভক্তদের এই মার্জিত এবং রুচিশীল আচরণকেই নিজের পথচলার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন অপু বিশ্বাস।