বিনোদন

তানজিন তিশার ‘চড়’ বিতর্ক: অবশেষে মুক্তি পেল সেই নাটক ‘পুতুলের বিয়ে’

আকতার   ঢাকা

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

শুটিং সেটে সহশিল্পীকে চড় মারা এবং পরবর্তীতে লাইভে এসে অভিনেত্রীর কান্নার ঘটনায় তুমুল বিতর্কের জন্ম দেওয়া নাটক ‘পুতুলের বিয়ে’ অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ধুপছায়া এন্টারটেইনমেন্টের চ্যানেলে অবমুক্ত হওয়ার পর থেকেই নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। নাটকটির শুটিং চলাকালে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এমনকি পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে তিশাকে লাইভে এসে কান্না করতেও দেখা যায়, যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবে সেই সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেছিলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না। তিশা এই নাটকে একজন মানসিকভাবে অসুস্থ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে পর্দায় জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতেই গল্পের প্রয়োজনে ওই দৃশ্যটি ধারণ করা হয়েছিল। আহমেদ তাওকীরের রচনায় ‘পুতুলের বিয়ে’ নাটকে তানজিন তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন:শহীদুজ্জামান সেলিমমীর রাব্বিসামিয়া অথৈমোমেনা চৌধুরীমাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল।বিতর্ক ছাপিয়ে নাটকটি এখন ইউটিউবে দ্রুত ভিউ বাড়ছে। দর্শকদের একটি বড় অংশ নাটকটি দেখে তিশার অভিনয়ের প্রশংসা করলেও, সেই পুরোনো চড়কাণ্ডের রেশ এখনো সামাজিক মাধ্যমে রয়ে গেছে।