বিনোদন

‘হাসিনার অপকর্ম নিয়ে কাজ করাই কি আমার পাপ?

আকতার   ঢাকা

১০ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কড়া জবাব দিয়েছেন নির্মাতা ও বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ‘ফ্রেমিং’ করার চেষ্টা

ফারুকী দাবি করেন, ১১০ কোটি টাকা লোপাট বা ১১ হাজার কোটি টাকা পাচারের মতো যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে, তার কোনো নূন্যতম তথ্যপ্রমাণ নেই। তিনি বলেন:

"কিছুদিন আগে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারি যে, ‘পতিত শক্তির প্রতি অনুগত’ একটি গ্রুপ কিছু সাংবাদিককে আমার বিরুদ্ধে বানোয়াট তথ্য সরবরাহ করছে। এগুলো মূলত রিপোর্ট নয়, বরং আমাকে ফাসানোর একটি অপচেষ্টা।"

 ১১০ কোটি টাকার যে টেন্ডার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ফারুকী জানান সেটি সংস্কৃতি মন্ত্রণালয়ের নয়, বরং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ২. অনুদান প্রক্রিয়া: বেনামি প্রতিষ্ঠানে অনুদানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ের বাছাই ও জাতীয় কমিটি ফাইল প্রসেস করে মন্ত্রীর কাছে পাঠায়। প্রতিটি প্রতিষ্ঠানের গভীরে গিয়ে তদন্ত করা ব্যক্তিগতভাবে মন্ত্রীর পক্ষে বাস্তবসম্মত নয়। ৩. জুলাই জাদুঘর ও ডকুমেন্টারি: তিনি জানান, ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির জন্য সময়ের অভাবে বিশেষ বিধিতে (DPM) তরুণ নির্মাতাদের দিয়ে কাজ করানো হয়েছে। এই কনটেন্টগুলোর ভিউ ইতিবাচক এবং প্রধান উপদেষ্টার পেজেই এর ভিউ ১০০ মিলিয়নের বেশি।

জুলাই জাদুঘরের কিউরেটোরিয়াল ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা ফারুকী জানান, টিআইবি চেয়ারম্যান ইফতেখারুজ্জামানের মন্তব্য প্রসঙ্গে তিনি শ্রদ্ধাশীল, তবে জাদুঘরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শেই তিনি কাজ করছেন। নিয়োগে অনিয়মের অভিযোগের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এখনো কোনো নিয়োগই সম্পন্ন হয়নি। স্ট্যাটাসের শেষে অত্যন্ত আবেগপ্রবণ ও ক্ষুব্ধ কণ্ঠে ফারুকী লেখেন:

"আমি জানি আমি অনেক বড় পাপ করেছি হাসিনার অপকর্ম নিয়ে ডকুমেন্টারি সিরিজ এবং জুলাই জাদুঘর করার মাধ্যমে। তারপরও আমি জুলাই শহীদ ও নিপীড়িত মানুষের কণ্ঠ ইতিহাসে তুলে ধরতে চাই।"

তিনি সাফ জানিয়ে দেন, এই বিষয়ে তিনি আর কোনো জবাব দেবেন না এবং খুব দ্রুতই জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।